সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে যাত্রীবাহী বাসে সেনাবাহিনী-পুলিশের তল্লাশি, ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

Reporter Name / ৯২ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৬:৪১ অপরাহ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর ঘোড়াঘাট উপজেলায় সেনাবাহিনীর তল্লাশি অভিযানে একটি যাত্রীবাহী বাসের যাত্রীর কাছে থাকা কাগজের প্যাকেট থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় মোশারফ হোসেন (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।

আটক মোশারফ হোসেন ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।

সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কলাবাড়ি দাখিল মাদ্রাসা এলাকার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ।

এসময় ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকা গামী রাজ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালিয়ে মোশারফ হোসেনের কাছে থাকা একটি কাগজের প্যাকেট থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে আটক মোশারফ হোসেনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ঘোড়াঘাট অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মো. আব্দুল আহাদ জানান, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে মহাসড়কে টহল ও তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালত সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST