বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কেশবপুরের সুফলাকাটী ইউনিয়নে বিএনপির নারী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ২০৪ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৮:০০ অপরাহ্ন

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

কেশবপুর উপজেলার ৮নং সুফলাকাটী ইউনিয়ন পরিষদ মাঠে সুফলাকাটী ইউনিয়ন বি এনপির উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি রেহানা আজাদ উপস্তিত সমাবেশে বলেন, আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। ৩১ দফা বাস্তবায়ন হলে নারীদের অধিকার নিশ্চিত হবে। মানুষের কথা বলার অধিকার থাকবে। আমাদের দেশের নারীরা পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। নারীরা দেশ গড়ার মূল কারিগর। দেশের নারীরা এখন অনেক সচেতন। মিথ্যা কিছু বলে তাদের বোঝানো যাবে না। গতকাল (২০ই আগষ্ট)বুধবার বার সকাল ১০ ঘঠিকায় উপজেলার ৮নং সুফলাকাটী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের পরিষদ মাঠে অনুষ্ঠিত নারী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা শহীদ জিয়ার সৈনিক । আমরা বেগম খালেদা জিয়াকে ভালোবাসি। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার ওপর অত্যাচার নির্যাতন চালানো হয়েছে। এমন একজন মতৃতুল্য নেত্রীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। যেটা ছিল পরিত্যক্ত কারাগার। সেখানে কোন মানুষ বাস করতে পারে না। স্যাঁতস্যাঁতে একটি রুমে আমাদের মাতৃতুল্য নেত্রীকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। মিথ্যা মামলা দিয়ে ও খুন-গুম করে বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করে কিন্তু আওয়ামী লীগ তা করতে পারেনি। শহীদ জিয়ার আদর্শে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যিনি কখনো কোন নির্বাচনে হারেননি। প্রতি নির্বাচনে পাঁচটি আসনে নির্বাচন করে জয়ী হয়েছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন করা হয়েছিলো শেখ হাসিনার কাছে। কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়েছিল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ভয় পায় শেখ হাসিনা। তারা বিএনপিকে ভয় পায়। এ জন্য ১৬টি বছর নির্বাচনের নামে প্রহসন হয়েছে।
ইউনিয়ন বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত)সামছুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি সদর ইউনিয়নের চেয়্যারমান আলাউদ্দিন আলা,সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস,আরও উপস্তিত ছিলেন,উপজেলা বিএনপির, উপজেলা বি এনপির নির্বাহী সদস্য আলমগীর হোসেন ডালিম, হুমায়ুন কবীর,সহ অনন্য নেতৃবৃন্দ। ৩ নং ওয়ার্ড বি এন পির সভাপতি আব্দুল কাদের খাঁ আজিজুর নাহার সুমি,উপজেলা মহিলা দলনেত্রী নুরুন্নাহার নুরি, প্রমুখসহ অনেকে। এ সময় সুফলাকাটী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ ইউনিয়নের শতাধিক নারী কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST