রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি Logo বাবা হত্যার বিচার চায় ৬ বছরের তৌকির, তুহিন হত্যার এক বছর পূর্তিতে মানববন্ধন Logo কালিহাতী বাসস্ট্যান্ডে নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন স্বস্তি ফিরবে মহাসড়কে Logo মনোহরদীতে ব্যবসায়ী মিজানুর রহমান মিজান হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মনোহরদীতে উপজেলা পর্যায়ে তারুণ্যের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ৩২৬ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৬:৫৪ অপরাহ্ন

মোহাইমিনুল ইসলাম শুভ, মনোহরদী (নরসিংদী):

নরসিংদীর মনোহরদীতে “সমৃদ্ধি কর্মসূচি”র আওতায় বাংলাদেশ তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার জনাব এম.এ মুহাইমিন আল জিহান। সভাপতিত্ব করেন মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমারদেশ প্রতিনিধি জনাব আসাদুজ্জামান নূর।

প্রতিযোগিতায় অংশ নেয় মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও চন্দনবাড়ি সিকান্দার আলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
বিষয়বস্তুর পক্ষে অবস্থান নেয় সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে অংশ নেয় সিকান্দার আলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

চূড়ান্ত পর্বে ফারিহা আক্তার হৃদির নেতৃত্বে তার দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ের প্রতিক্রিয়ায় ফারিহা বলেন—
“আজকের এই সাফল্যের জন্য সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই আমাদের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি, যাঁরা আমাদের যোগ্য করে তুলতে নিরলস পরিশ্রম করেছেন। একই সঙ্গে ধন্যবাদ জানাই ডিএম ফাউন্ডেশনকে, যারা এত সুন্দর আয়োজন করেছে।”

প্রধান শিক্ষক নাসরিন সুলতানা আনন্দ প্রকাশ করে বলেন, “আমাদের শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করেছে। বিশেষ করে আব্দুর রউফ ও ফাহিমার অবদান উল্লেখযোগ্য। আমি সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন—
“আজকের এই প্রতিযোগিতায় জয়-পরাজয় মুখ্য নয়, দু’দলই প্রশংসনীয়ভাবে অংশগ্রহণ করেছে। আগামী দিনে তারুণ্যের মেধা ও সৃজনশীলতা সমাজকে আরও এগিয়ে নিয়ে যাবে।”

পরিশেষে সভাপতি আসাদুজ্জামান নূর প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করেন।

বাস্তবায়নে: ডিএম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)
সহযোগিতায়: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST