বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

৭৬ বছর পর কাপাসিয়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি ছানাউল্লাহ সম্পাদক ইলিয়াস উদ্দিন সরকার মিঠু

Reporter Name / ১৬২ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১০:১০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ‘কাপাসিয়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি’র নির্বাচন ৭৬ বছর পর প্রথম অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট শনিবার দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কমপ্লেক্স পাবলিক স্কুল প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে বিকেল তিনটে পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

১৯৪৯ সালে ২৮ মে এই সমিতি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর এই সমিতির অধীনে প্রায় সাড়ে সাত’শ সদস্য (ভোটার) ছিল। বর্তমানে মোট ভোটার সংখ্যা ছিল ৩৪৩ জন। ভোট কাস্ট হয়েছে ৩১৪ টি। মোট ৯টি পদের মধ্যে সভাপতি নির্বাচিত হয়েছেন কাপাসিয়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ছানাউল্লাহ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি হয়েছেন মোঃ কামাল হোসেন মোল্লা। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ ইলিয়াস উদ্দিন সরকার মিঠু। কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা কমিটির সদস্য ক-অঞ্চলের মোঃ ফকরুল আলম, খ-অঞ্চলের সদস্য ছোলমান মিয়া, গ-অঞ্চলের হাবিবুর রহমান মোড়ল। কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ঘ-অঞ্চলের পদ শূন্য রয়েছে। এই কমিটি আগামী তিন বছরের জন্য সমিতির কর্মকান্ড পরিচালনার দায়িত্ব পালন করবেন।

নির্বাচন পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির
সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা সিরাজুল ইসলাম, এআরডিও সায়েম আল সুমন, সমবায় ইন্সপেক্টর হাসান ইমাম।
অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম ফাতেমা, সমবায়ের পরিদর্শক রায়হান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST