বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ভোটাধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলনে বিএনপি নিরবিচ্ছিন্ন নেতৃত্ব দিয়েছে: শাহ রিয়াজুল হান্নান

Reporter Name / ১৬১ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এবং দলীয় মনোনয়ন প্রত্যাশী শাহ রিয়াজুল হান্নান বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছিল। দীর্ঘ আন্দোলন-সংগ্রামে বিএনপি নেতৃত্ব দিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে। সাধারণ মানুষের কল্যাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাস্ট্র মেরামতের ৩১ দফা” ঘোষণা করেছেন। তা বাস্তবায়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। কাপাসিয়ার উন্নয়নে আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ্ আজীবন কাজ করে গেছেন। রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়নমূলক কর্মকান্ড গুলো বাস্তবায়ন করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করতে হবে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে কাপাসিয়ায় পরিবেশ বান্ধব কলকারখানা গড়ে তোলা হবে। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মাদকমুক্ত সমাজ ও সুস্থ ধারার সমাজ ব্যবস্থা গড়ে তুলবো। মা-বোনদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। তাদের জন্য নেয়া বিগত দিনের সকল সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। ২০২৪ এর ৫ আগস্ট ফ্যাসিবাদের পতনের পর একটি স্বাধীনতা বিরোধী চক্র সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র শুরু করেছে। তারা নির্বাচন নস্যাৎ করতে চায়। তারা সুকৌশলে বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের বিভ্রান্ত করছে। তাদের ব্যাপারে তিনি দলীয় নেতৃবৃন্দদের সজাগ দৃষ্টি রাখার জন্য সতর্ক করেন।

তিনি ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের রায়েন্দা গ্রামের বটতলায় আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক” আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এলাকার কয়েক’শ নারী পুরুষের অংশগ্রহণে আলোচনা সভায় উপজেলার সদর ইউনিয়ন বিএনপির ৯ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হক মীর সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খোকার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক আজগর হোসেন খান। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, উপজেলা বিএনপি নেতা কাজী আফতাব উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, বিএনপি নেতা মীর মাসুদ করিম, মেজবাহ উদ্দিন, আমিনুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST