রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনার পূর্বধলায় কবর থেকে শিশুর লাশ উত্তোলন

Reporter Name / ১১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৮ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সাত বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। আদালতের নির্দেশে বুধবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে কবর থেকে উত্তোলন করা হয় রানা নামের ওই শিশুর লাশ। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রানা (৭), পিতা রাজিব মিয়া ও মাতা নাদিরা খাতুনের একমাত্র সন্তান। বাবা-মা ঢাকায় অবস্থান করায় সে নানার বাড়ি কান্দুলিয়া গ্রামে থেকে পড়াশোনা করত। গত ৩০ জুন গ্রামবাসীর ধারণা ছিল, খেলার ছলে সে পুকুরে পড়ে মারা গেছে। তড়িঘড়ি করে ময়নাতদন্ত ছাড়াই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তবে পরবর্তীতে এলাকায় গুঞ্জন ওঠে—রানা দুর্ঘটনায় নয়, বরং হত্যাকাণ্ডের শিকার হয়েছে। শিশু শাকিব (১১) নামে এক প্রত্যক্ষদর্শী জানায়, ঘটনার দিন রানাকে দোকান থেকে সিগারেট আনার জন্য বলেন স্থানীয় বাসিন্দা মো. শহিদ মিয়া (৪৮)। কিন্তু রানা কানে কম শোনায় সিগারেটের বদলে ভুসি এনে দিলে শহিদ ক্ষিপ্ত হয়ে তাকে সজোরে থাপ্পড় মারেন। এতে অচেতন হয়ে পড়ে যায় রানা। এরপর তাকে পাশের ফিশারির পানিতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন ভিকটিমের বাবা।

ঘটনার পর রানার বাবা আদালতের শরণাপন্ন হলে বিচারকের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করা হয়। এলাকাজুড়ে এ ঘটনায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা রুজির নেতৃত্বে কবর থেকে রানার লাশ উত্তোলন করেন।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ নুরুল আলম জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST