বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকার জাবেদ আহমেদ সুমনের পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বার্তা প্রদান

Reporter Name / ১৯১ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ২:৪৫ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে টঙ্গী পূর্ব ও পশ্চিমের আটটি মন্দিরে উপহার সামগ্রী বিতরণ ও পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গাজীপুর-৬ আসনের জনতার প্রাণ, বিএনপির মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন। মঙ্গলবার রাতে তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একসঙ্গে বসবাস করবে—এটাই বিএনপির মূল অঙ্গীকার। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন সমান অধিকার ভোগ করতে পারে এবং সমাজে সম্প্রীতির ধারা অব্যাহত থাকে, সে লক্ষ্যেই কাজ করছে বিএনপি।

সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিএনপি সম্পর্কে মিথ্যা গুজব ছড়িয়ে দিয়েছিল। এটি সম্পূর্ণ ভুল। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন—‘ধর্ম যার যার, দেশ সবার’। আমরা সবাই এ দেশের নাগরিক। হিন্দু-মুসলমান সুখে-দুঃখে একসাথে ছিলাম, আছি এবং থাকব। আমরা কেউ কারও শত্রু নই, সবাই একে অপরের মিত্র।

তিনি আরও বলেন, টঙ্গীর বর্তমান পূজামণ্ডপটি একসময় আব্দুল্লাহপুর তুরাগ নদীর দক্ষিণ পাশে ছিল। আমার ভাই শাহানশাহ আলম, গাজীপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান, এটি উত্তর পাশে অর্থাৎ টঙ্গীতে স্থানান্তর করেছিলেন। আমাদের পরিবার সবসময় আপনাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দুর্গাপূজা উদযাপন কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বাস দেন তিনি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি হিন্দু ধর্মাবলম্বী ভোটারদের উদ্দেশে বলেন, দল যদি আমাকে নবগঠিত গাজীপুর-৬ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় বা যাকেই দেয়—আমরা সবাই মিলে তাকে বিজয়ী করব ইনশাআল্লাহ।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাজীপুরবাসী ও সনাতন ধর্মাবলম্বী সকলের প্রতি তিনি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST