সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনার পূর্বধলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

Reporter Name / ২০৭ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ২:২৮ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরের পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে র‍্যালি ও হাত ধোয়ার প্রদর্শনীর মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং পূর্বধলা এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান খান হাত ধোয়া কর্মসূচির উদ্বোধন করেন। এরপর বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুবায়ের আল-মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, উপজেলা আইসিটি অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো: মতিউর রহমান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব হোসেন, ওয়ার্ড ভিশনের প্রোগ্রাম অফিসার বাবলী রংমা, ওয়াল্ড ভিশনের কমিউনিটি স্পেসিলিটেটর সৈয়দা সাদিয়া আফরিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে-কলমে হাত ধোয়ার সঠিক কৌশল শেখানো হয়।

বক্তারা বলেন, নিয়মিত হাত ধোয়ার অভ্যাস সংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST