বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নরসিংদীতে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

Reporter Name / ১৫০ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী:

নরসিংদীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ তথ্যটি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, হবিগঞ্জের মাধবপুর থানাধীন দেবনগর গ্রামের মৃত জরিফ হোসেনের ছেলে সাদেকুল ইসলাম (৩৫) ও নরসিংদী পৌর শহরের পূর্ব দত্তপাড়া এলাকার হারিছুল হকের ছেলে রেজাউল করিম (৪৫)। এসময় সাদেকুল ইসলামের কাছ থেকে তিনশত পিস এবং রেজাউলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবির ওসি আবুল কায়েস জানান, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সমাজ থেকে মাদক নির্মূল করার লক্ষ্যে অস্ত্র, মাদক উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় রবিবার (২৬ অক্টোবর) সোয়া ৪ টায় উপপরিদর্শক জামিরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বেলাব উপজেলার বারৈচা বাসষ্ট্যান্ড ঢাকা- সিলেট মহাসড়কের পাশে সিএনজি অটোরিকশা ওয়ার্কসপের সামনে থেকে সাদেকুল ইসলাম নামে এক মাদক কারবারিকে তিনশত পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করতে সক্ষম হন। তিনি আরও জানান, উপপরিদর্শক মোঃ ওবায়দুল্লাহর নেতৃত্বে ডিবির অপর আরেকটি দল একই দিনে পৌর শহরের দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে লাকী সুপার মার্কেটের সামনে থেকে রেজাউল নামে একব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকেও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হন। পৃথক দুইটি অভিযানে মোট সাড়ে তিনশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং এ বিষয়ে পৃথকভাবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST