শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

দশম ওয়েজবোর্ড দ্রুত গঠনসহ ২১ দফা দাবিতে গাজীপুরে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

Reporter Name / ১৩৮ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৬:০১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ডের পূর্ণ বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড দ্রুত গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন এবং সাংবাদিকদের জন্য পৃথক আদালত গঠনের দাবিতে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাংবাদিক ইউনিয়ন গাজীপুর জেইউজি’র আয়োজনে প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ইউনিয়ন গাজীপুর জেইউজি’র সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এনটিভি নিউজ ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার নাসির আহমেদ, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার মাজারুল ইসলাম মাসুম, সাংবাদিক ইউনিয়ন গাজীপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সেখ আজিজুল হক, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল বারী বাবুল, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস. এম. রিপন শাহ, মোঃ আমিনুল ইসলাম, মাছরাঙা টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌস, সাংবাদিক ইউনিয়ন গাজীপুর জেলা শাখার কোষাধ্যক্ষ এস. এম. হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, দৈনিক বাংলা ভূমি-এর সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম আজহার, ডিবিসি নিউজের গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদা শিকদার, সাংবাদিক ইউনিয়নের সদস্য মাজহারুল ইসলাম কাঞ্চন এবং দৈনিক নবজাগরণ-এর গাজীপুর প্রতিনিধি বায়েজিত হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও সাংবাদিকদের ভাগ্যের পরিবর্তন হয়নি। সরকার আসে, সরকার যায়—কিন্তু সাংবাদিকদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা আজও উপেক্ষিত। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়, অথচ সাধারণ মানুষ ও সংবাদকর্মীদের কাঁধেই চাপানো হয় ঋণের বোঝা।
বক্তারা জোর দিয়ে বলেন, আমরা শুধু দশম ওয়েজ বোর্ড চাই না, আমরা চাই ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা, যেখানে সাংবাদিকদের প্রাপ্য সম্মান, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত থাকবে। আমাদের লেখাই হোক সেই আগুন, যা অন্যায়কে পুড়িয়ে ফেলবে, আমাদের কলমই হোক সেই আলো, যা লুটেরা ও খুনিদের মুখোশ খুলে দেবে।
সমাবেশ শেষে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে ঘোষণা দেন সত্য, ন্যায় ও সাহসের পক্ষে এই আন্দোলন চলবে, যতদিন না সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা হয় এবং কোনো জুলুমবাজ, খুনি ও লুটেরা রাষ্ট্রীয় সুরক্ষা পেয়ে পার পেতে না পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST