বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাণীশংকৈলে বিজয় ওমুক্ত দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

Reporter Name / ১২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১০:১০ অপরাহ্ন

এ.কে.আজাদ রাণীশংকৈল প্রতিনিধি…

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২০২৫ সালের গুরুত্বপূর্ণ তিনটি জাতীয় দিবস- ৩ ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস—উদযাপনকে সামনে রেখে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা বসে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজ খাতিজা বেগম।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় উপস্থিত মধ্যে ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন আলিফ, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী, সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামের এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মাস্টার, গণঅধিকার পরিষদের এমপি পদপ্রার্থী মামুনুর রশিদ মামুন, ১ নং ধর্মঘট ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ।

সভায় জাতীয় দিবস সমূহকে যথাযথ মর্যাদায় উদযাপন, কর্মসূচি গ্রহণ, নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা প্রশাসন জানায়, দিবসগুলোতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।

সভা শেষে অতিথিরা বলেন, স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ও মুক্তিযুদ্ধের চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দিতে এসব দিবস গুরুত্বসহকারে পালনের কোনো বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST