শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাপাসিয়া প্রেসক্লাবে বিশেষ দোয়া মাহফিল

Reporter Name / ১৩২ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৯:০৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের ঐতিহ্যবাহী কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২ ডিসেম্বর, মঙ্গলবার বাদ আছর কাপাসিয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট সাংবাদিক সাইফুল ইসলাম শাহিন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, সাহিত্য সংস্কৃতিক সম্পাদক আকরাম হোসেন রিপন, উপদেষ্টা সদস্য নজরুল ইসলাম, কাপাসিয়া রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক শেখ শফিউদ্দিন জিন্নাহ, প্রেসক্লাবের প্রচার সম্পাদক আনিসুর রহমা, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ মাহাবুর রহমান, শাপলা টিভি চেয়ারম্যান হাবীবুর রহমান, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আবু সাঈদ,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম হোসেন বকুল, শেখ সাইফুল ইসলাম নান্না, তৌহিদ মিন্টু, উত্তম কুমার দাস, মোজাম্মেল হক প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা মডেল জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মাহমুদুল হাসান মারুফ।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা আজ জাতির অভিভাবকে পরিনত হয়েছেন। তিনি একজন আপোষহীন দেশনেত্রী। কখনো তিনি স্বৈরশাসকের সাথে আপোষ করেননি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাঁর বলিষ্ঠ কন্ঠস্বর দেশের মানুষকে সবসময়ই উজ্জীবিত করে। তিনি একজন গৃহবধূ থেকে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। খালেদা জিয়ার তুলনা খালেদা জিয়া নিজেই। তাঁর সমকক্ষ এতো জনপ্রিয় রাজনৈতিক নেতা বাংলাদেশে বিরল। তিনি আজ খুবই অসুস্থ। অসুস্থ অবস্থায় তাঁর প্রতি মানুষের ভালোবাসা দেশের ইতিহাসে অনন্য নজির স্থাপন করছেন। বিশেষ মোনাজাতে মহান আল্লাহ তায়ালার কাছে সাংবাদিক নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST