সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কেশবপুরে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়

Reporter Name / ২৩৩ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৯:০৭ অপরাহ্ন

আবুজার গিফারী কেশবপুর যশোর থেকে :

যশোর জেলার কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের বেতীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় বেলায় সাবেক, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন যশোর জেলার কেশবপুর উপজেলার বেতীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। চাকরি জীবন থেকে অবসর নিচ্ছেন প্রিয় শিক্ষক- এমন খবরে বিদ্যালয়ে ছুটে আসেন সাবেক শিক্ষার্থীরা। সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।
গতকাল সোমবার দুপুরে প্রধান শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। দীর্ঘ ৩৮ বছর শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নেন শহিদুল ইসলাম। এদিন তাঁকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শহিদুল ইসলাম এর কর্মজীবন শুরু হয় ১৯৮৭ সালের ২৯ ডিসেম্বর, যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের, শিক্ষক হেলাল হাসান শহীদ, নাজমুল ইসলাম, মিনা রানী, বেতীখোলা মাদ্রাসার শিক্ষক, এমএম আফসার উদ্দিন, ইলিয়াস হোসেন, রায়হান হোসেন, পাঁজিয়া স্কুলের প্রধান শিক্ষক তাপস রায়, চৌগাদা ইস্কুলের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, বেতীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সাবেক শিক্ষক, বাবু শিবু পদ রায়, বাবু চিত্তরঞ্জন দাস, রমা মন্ডল সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা অনেক শিক্ষকমন্ডলী ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ডালিম মোল্লা,কেশবপুরে রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক আবুজার গিফারী,ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদের খা,আনসার আলী মোড়ল সহ আরো অনেকে।
প্রাক্তন ছাত্রদের ভিতর উপস্থিত ছিলেন, জনাব মোঃ রমজান আলী, সহকারী তথ্য অফিসার আঞ্চলিক তথ্য অফিস খুলনা।
ইলিয়াস শাহীন রনি শিক্ষক বালিধা পাঁচাকড়ি বালিকা বিদ্যালয়।
হারুনুর রশিদ অধ্যাপক পাজিয়া ডিগ্রী কলেজ। হাফিজুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী। রোজিবুল ইসলাম পলাশ ব্রাঞ্চ ম্যানেজার এলজি বাটারফ্লাই শোরুম কেশবপুর। ইরফান আলী শিক্ষক উপশহর মাধ্যমিক বিদ্যালয় যশোর। শাহ আলম, জাহাঙ্গীর আলম,হাসনাহেনা মৌসুমী, মাহমুদুল হাসান শিক্ষক কুমারঘাটা দাখিল মাদ্রাসা, এম এ মান্নান, দেবাশীষ দে, রুদ্র দে , ইদ্রিস মহল দার, আজিজুর রহমান সহ স্কুলের বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ।

অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র রমজান আলী বলেন আমাদের স্যার খুবই ভালো মনের মানুষ ছিলেন আমরা তার কাছে দীর্ঘ কয়েক বছর পড়েছি আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুক বাকি দিনগুলো আল্লাহর পথে কাটাতে পারে।
প্রাক্তন ছাত্র এরফান আলী বলেন স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি আল্লাহর পথে চলতে পারে সেই দোয়া করি। এছাড়াও অনেকে বক্তব্য রাখেন এবং বক্তব্যের মাধ্যমে শেষ হয় বিদায় অনুষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST