শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক Logo মাধবপুরের কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু Logo চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ Logo কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ Logo চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ Logo সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা Logo কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী পালিত Logo কাপাসিয়ায় পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগে সাড়ে তিনশো মুরগী হত্যা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে ৫টি আসনে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

Reporter Name / ১৫৭ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ৫:১৩ অপরাহ্ন

  • এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শেষে গাজীপুরের ৫ টি সংসদীয় আসনের মোট ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন। ৩ জানুয়ারি শনিবার সকাল ১০টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়।

জানা গেছে, গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন মোট ৫৩ জন। তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ১৯ জনের মনোনয়নপত্র বাতিল এবং বাকি ৩৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমের শুরুতেই দিনের প্রথমার্ধে গাজীপুর-১ আসনের মনোনয়ন যাচাই-বাছাই শুরু হয়।

সে সময় গাজীপুর–১ আসনের দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তারা হলেন প্রার্থী আতিকুল ইসলাম (গণফ্রন্ট) এবং এস. এম. শরিকুল ইসলাম (জাতীয় পার্টি)। এ আসনে মোট ৮ জন্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

অপরদিকে গাজীপুর–২ আসনে মোট
মনোনয়নপত্র দাখিল করেছিলেন ১৮ জন। এরমধ্যে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন সরকার, জিত বড়ুয়া, তাপসী তন্ময় চৌধুরী এবং মোহাম্মদ ইসরাফিল মিয়া (জাতীয় পার্টি), আতিকুল ইসলাম (গণফ্রন্ট), মোহাম্মদ শরিফুল ইসলাম (জনতার দল), মাহফুজুর রহমান খান (গণ অধিকার পরিষদ), খন্দকার রুহুল আমিন (খেলাফত মজলিশ)।

এছাড়াও গাজীপুর-৩ আসনে মোট মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন। এদের মধ্যে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী মোঃ ইজাদুর রহমান চৌধুরী, গোলাম শাব্বির আলী, ডাঃ মাওলানা মুফতি শামীম আহমদ (ইসলামী ঐকজোট)‌।

গাজীপুর-৪ আসনে ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী মোঃ আবুল হাসেম, মোঃ শফিউল্লাহ, জাকির হোসেন (আমজনতার দল), ইসলামী আন্দোলন কাজিম উদ্দিন (ইসলামি আন্দোলন বাংলাদেশ)।
এই আসনে মোট ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। গাজীপুর -৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান (ধানের শীষ), জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মু. সালাউদ্দিন আইউবী (দাড়িপাল্লা), কমিউনিস্ট পার্টি মনোনীত মানবেন্দ্র দেব ( কাস্তে), জাতীয় পার্টি মনোনীত এনামুল কবির (লাঙ্গল) ও ন্যাশনাল পিপলস্ পার্টি মনোনীত প্রার্থী মনির হোসাইন এর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

গাজীপুর-৫ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন মোট ৮ জন। তাদের মধ্যে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে রুহুল আমিন ( খেলাফত মজলিস) এবং জাতীয় পার্টি প্রার্থী ডাঃ মোঃ সফিউদ্দিন সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST