রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গণভোট নিয়ে জিসিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) সকাল ১১ টায় গাজীপুর সিটি কর্পোরেশন বঙ্গতাজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণভোট আগামী দিনের বাংলাদেশ কেমন হবে—তার একটি স্পষ্ট দিকনির্দেশনা নির্ধারণ করবে।
তিনি আরও বলেন, নির্বাচন ও গণভোটে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সচেতনভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই গাজীপুর সিটি কর্পোরেশন মাসব্যাপী ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। লিফলেট বিতরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন, মাইকিং এবং ভ্রাম্যমাণ গাড়িতে ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে ভোটারদের কাছে গণভোটের গুরুত্ব তুলে ধরা হচ্ছে।
তিনি এসব কর্মসূচি সফল করতে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং বলেন, মানুষের ভোটাধিকার রক্ষা ও একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে। বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারে কান না দিয়ে সবাইকে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট সংস্থা ও গণমাধ্যম একসঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালন করলে নির্বাচন ঘিরে কোনো অস্থিরতা সৃষ্টি হবে না বলেও মন্তব্য করেন তিনি।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানের সভাপতিত্বে এবং সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন।

মতবিনিময় সভায় গাজীপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST