সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কমলনগরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে একই পরিবারের ১২ জন অচেতন

Reporter Name / ৩৭৫ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ন

মোঃ নুর হোসেন,কমলনগর (লক্ষ্মীপুর):

লক্ষ্মীপুরের কমলনগরে খাবারের সাথে চেতনানাশক (নেশাজাতীয় দ্রব্য) খাইয়ে শিশু ও নারী পুরুষসহ এক বাড়ির তিন পরিবারের ১২ জনকে অচেতন করেছেন দুর্বৃত্তরা। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতিতে ৯ জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । মঙ্গলবার (২৫ ফেব্রুযারি) রাতে উপজেলার চরফলকন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহজাহান মৃধার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সদস্যরা হলেন- ওই বাড়ির মো. শাহজাহান মৃধা (৭২), নুর ভানু (৬০), আকলিমা বেগম (২০), পলি আক্তার(১৬), পিংকি বেগম (২৫) এবং মো. নিশান (২৮),পান্না আক্তার (২৭), আরমান হোসেন (১০), ইমরান হোসেন (৪), নুসরাত (৪) ও মরিয়ম (৪)।

স্থানীয়রা জানান, প্রতিবেশী এক বাড়িতে বিয়ের অনুষ্ঠান দেখতে গিয়েছিল মহিলারা। এর কোনো এক ফাঁকে দুর্বৃত্তরা রান্না করা খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে রাখে। পরে ওই খাবার খেয়ে বাড়ির তিন পরিবারের ১২ জন সদস্য অচেতন হয়ে পড়েন। এসময় পরিবারের অপর সদস্যরা রাতে বাড়ি ফিরে একাধিকবার ডাকাডাকি করলেও কোনো শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তারা। তবে ঘরের কোন জিনিসপত্র খোয়া যায়নি ।

হাসপাতালে চিকিৎসাধীন পলি আক্তার জানান, প্রতিদিনের মতো রান্না বান্না শেষ করে ঘরের দরজা বন্ধ করে পরিবারের সবাই মিলে প্রতিবেশী এক বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যান তারা। এরপর ফিরে এসে রান্না করা হাঁসের মাংস দিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এসময় দুই শিশু ভুমি করলেও বিষয়টি অনুমান করতে পারেননি তারা। পরে জ্ঞান ফিরে দেখেন তিনি হাসপাতালে।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) ডা.মীর আমীরুল ইসলাম মন্জু জানান, ধারণা করা হচ্ছে অসুস্থদের খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য খাওয়ানো হয়েছে। অচেতন অবস্থায় নিয়ে আসা শিশু সহ ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST