বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত: নতুন কমিটি গঠন

Reporter Name / ২২০ Time View
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৮:২৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল মঙ্গলবার বিকালে উপজেলা কমপ্লেক্স পাবলিক স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়।
বিগত কমিটির সভাপতি মোস্তফা কামাল বাদলের ভার্চুয়াল সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন।
কাপাসিয়া উপজেলা কমপ্লেক্স পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাহাব উদ্দিনের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সানরাইজ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক সাধন চন্দ্র দাস, হলি ক্রিসেন্ট মডেল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা জহিরুল ইসলাম, ভাওয়াল চাঁদপুর কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোঃ বাহাউদ্দিন শেখ, আল হেরা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ফয়সাল আমিন রুহুল, আইডিয়াল কলেজের আইসিটি প্রভাষক মিনহাজুল ইসলাম, প্রচেষ্টা মাল্টিমিডিয়ার প্রধান শিক্ষক কামাল হোসেন, উপজেলা কমপ্লেক্স পাবলিক স্কুলের সিনিয়র শিক্ষক মমতাজ বেগম, ভিশনারি মডেল একাডেমির প্রধান শিক্ষক ফারজানা বেগম প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে সংগঠনের উপদেষ্টা ও কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার এফ এম কামাল হোসেনের সার্বিক পরিচালনায় সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে প্রস্তাব সমর্থনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

সম্মেলনে উপস্থিত অর্ধশতাধিক প্রতিষ্ঠান প্রধানের উপস্থিতিতে কাপাসিয়া উপজেলা কমপ্লেক্স পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাহাব উদ্দিনকে সভাপতি, ভাওয়াল চাঁদপুর কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক বাহাউদ্দিন শেখকে সাধারণ সম্পাদক, হলি ক্রিসেন্ট মডেল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ও মডিউল মডেল একাডেমির প্রধান শিক্ষক মিনহাজুল ইসলাম শাকিলকে কোষাধ্যক্ষ করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এই কমিটি উপজেলার ১১ টি ইউনিয়ন থেকে প্রতিনিধি নির্বাচন করে পূর্নাঙ্গ কমিটি গঠন করবেন। আগামী তিন বছরের জন্য নির্বাচিত কমিটিকে অনুমোদন দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST