মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া উপজেলা সমন্বয় ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৫৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৪:০৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সমন্বয় সভা ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা ব্যাপী গরু চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনকে তাগাদা দেয়া হয়। এলাকাবাসীর অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদার করা, কাপাসিয়া সদরে অব্যাহত যানজট নিরসনে পূর্বের ন্যায় বিকল্প সড়ক ব্যবহার, উঠতি বয়সী কিশোরদের বিকট শব্দে বেপরোয়া মোটরসাইকেল চালনা, ইভটিজিং, বাল্যবিবাহ রোধ, জুয়েলারি ব্যবসায়ীদের পরিবেশ রক্ষার্থে আইন মেনে স্বর্ণ গলানো ও ইউনিয়ন পরিষদে গ্রাহকদের নানা ভোগান্তির দূর করতে সংশ্লিষ্ট সকলকে আরো বেশি মনোযোগী হতে বলা হয়েছে।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাইন উদ্দিন, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফ উল্লাহ্, থানার উপপুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার ফকির, সিংহশ্রী ইউনিয়ন পরিষদ সদস্য রাবেয়া আক্তার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST