বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় আওয়ামী লীগের ৬ জন নেতাসহ ৭ জনকে গ্রেফতার

Reporter Name / ২০৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৯:১৪ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া থেকে আওয়ামী লীগের ৬ জন নেতকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বুধবার বিকেলের পর এদেরকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় থানার একটি সূত্র। এছাড়াও অন্য এক মামলায় আরও ১ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতাদের। বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে ডেভিল হিসেবে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
এদিকে গত তিনদিনে কাপাসিয়ার বিভিন্ন এলাকা থেকে মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশের দাবি কাপাসিয়ার আইনশৃঙ্খলা অন্যান্য সময়ের চেয়ে অনেক ভালো রয়েছে। আর এই ভালো যেন ভালো থাকে সে জন্যই রুটিন মাফিক উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।
গ্রেফতারকৃতরা হলো, কাপাসিয়া সদর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন। সে কাপাসিয়ার দস্যুনারায়নপুর গ্রামের ছফুর উদ্দিনের ছেলে। এছাড়া দুর্গাপুর ইউনিয়নের চাপাত গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শামীম বেপারী। অপরদিকে কাপাসিয়া সদর ইউনিয়নের কাপাসিয়া গ্রামের কামলেক মিয়ার ছেলে ২ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাবেক সভাপতি বাচ্চু মিয়া। উপজেলার তরগাঁও ইউনিয়নের তরগাঁও গ্রামের আমির উদ্দিন শেখের ছেলে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি জামাল উদ্দিন শেখ, টোক ইউনিয়নের আড়ালিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, কাপাসিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সহ ক্রীড়া সম্পাদক মজনু মিয়া ওরফে পিচ্চি মজনু। তিনি খোদাদিয়া এলাকার আব্দুল বাতেনের ছেলে।
এবিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, গত ২৪ ঘন্টায় কাপাসিয়া থানা এলাকা থেকে ডেভিল হিসেবে ৬ জনকে গ্রেফতার করে গাজীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া আরও একজনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিলো তাকেও গ্রেফতার করা হয়েছে। কাপাসিয়াকে অপরাধ মুক্ত করতে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST