সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার

Reporter Name / ৯ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ-যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ ৮ জনকে গ্রেফতার করেছে কাপাসিয়া থানা পুলিশ। ১৪ সেপ্টেম্বর সকালে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ জানায়, গত ১৩ সেপ্টেম্বর রোববার সকাল পৌনে ৬ টার দিকে কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের পূর্ব লোহাদীস্থ জনৈক কাজলের বাড়ীর সামনে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের উপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রে সংগঠিত হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল ও অকার্যকর করার উদ্দেশ্যে সমবেত হয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রসহ বিভিন্ন প্রকার অপপ্রচার ও বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে সন্ত্রাস বিরোধী অপরাধ করে।
এব্যাপারে কাপাসিয়া থানার মামলা নং-১৮, তারিখ- ১৪ সেপ্টেম্বর, ২০২৬; জি আর নং-২৮৫, তারিখ- ১৪ সেপ্টেম্বর, ২০২৬; ধারা- ৮/৯(১)/৯(২)/৯(৩)/১০/১১/১২, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯; দায়ের করা হয়।
পরবর্তীতে গত ১৩ সেপ্টেম্বর রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে এজাহার ভুক্ত আসামী রায়েদ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য
রাকিবুল ইসলাম (২১), সে রায়েদ ইউনিয়নের বিবাদীয়া গ্রামের (আওলাবর ) নজরুল ইসলামের পুত্র। সিংহশ্রী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য কাউসার (২২), সে বড়িবাড়ী গ্রামের জালাল উদ্দিনের পুত্র।
সিংহশ্রী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাকিব মিয়া (১৯), সে বড়িবাড়ী গ্রামের মজিবর রহমানের পুত্র। চাঁদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ০৫ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক দুলাল মোড়ল (৫৮),
সে গোবিন্দপুর গ্রামের মৃত আঃ সামাদ মোড়লের পুত্র। টোক ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি রফিক (৫৫), সে টোকনগর গ্রামের মৃত হরমুজ আলীর পুত্র। টোক ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন সম্পাদক মোঃ শরীফ (৪০), সে কাশেরা গ্রামের রফিক মিয়ার পুত্র।

এছাড়া গত ১৩ সেপ্টেম্বর কাপাসিয়া উপজেলার সুলতানপুর গ্রামের মোঃ সুমন মিয়ার পুত্র মোঃ সুজন মিয়া (২৩) কে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে কাপাসিয়া থানায় মামলা নং-১৭ ধারা- ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; দায়ের করা হয়েছে। অপরদিকে উপজেলার খোদাদিয়া মধ্যপাড়ার লাল মিয়ার পুত্র মোঃ সজিব হাসান (২৯) কে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাড়ির পাশের কলাবাগান থেকে থানা পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ধারায় মামলা নং-১৬ দায়ের করা হয়েছে।.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST