বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহকদের মাঝে আম চারা বিতরণ

Reporter Name / ২৬২ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৭:১১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৩ আগস্ট বুধবার বিকালে উপজেলা সদরের মডিউল কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিক ভাবে মহিলা গ্রাহকদের মাঝে আম গাছের চারা বিতরণ করা হয়।
ইসলামী ব্যাংক কাপাসিয়া শাখার ব্যবস্থাপক এভিপি মুহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন।

ইসলামী ব্যাংক আয়োজিত বিভিন্ন জাতের আম চারা বিতরণ অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা আক্তার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবী, জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর নায়েবে আমির মাওলানা শেফাউল হক, ম্যানেজার অপারেশন মোহাম্মদ তাইজ উদ্দিন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, ব্যাংকার ফরিদ উদ্দিন, দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক আব্দুল কাইয়ুম প্রমুখ।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কাপাসিয়া শাখার মহিলা গ্রাহকদের মাঝে পর্যায়ক্রমে ১ হাজার ২’শ ৫০টি বিভিন্ন জাতের আম চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST