সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা

Reporter Name / ১৬১ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ২:২১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস, মানব ইতিহাসের এক কলঙ্কিত ও বিভীষিকাময় অধ্যায়ের দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ পরিচালনা করে ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালায়।
এ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ বুধবার গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম সভাপতিত্ব করেন ।

অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুর আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ নান্নু, মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোঃ সামসুদ্দীন খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব মোঃ মফিজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, কাপাসিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজগর হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোমতাজ উদ্দিন প্রমুখ।

এছাড়া অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফিনল্যান্ড বিএনপির সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. এম এ হাসেম চৌধুরী, গাজীপুর জেলা নায়েবে আমির মাওলানা মোঃ শেফাউল হক,
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ বেলাল হোসেন সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাহবুবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রেজাউর রহমান মিঠু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, আইসিটির সহকারী প্রোগ্রামার নিলুফার ইয়াসমিন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মোক্তালিব, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ মাহবুব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ মাহফুজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোলায়মান মোল্লা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোকসজ্জা প্রদর্শনী, রাত সাড়ে দশটায় এক মিনিট ব্ল্যাক আউট, বাদ জোহর মসজিদ, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত/প্রার্থনার আয়োজন করা হয়। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন। উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শহীদ স্মৃতি সৌধে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও ৩১ বার তোপধ্বনির ব্যবস্থা করা, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ বাহিনী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST