রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name / ১৭৫ Time View
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৭:১১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে।

৪ মার্চ, মঙ্গলবার সকালে টোক ইউনিয়নের ঘোষের কান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। একটি ছোট পরিবারের জন্য এক মাসের উপযোগী প্রায় ১৫০০ টাকা মূল্যের খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

জামায়াতের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের কর্ম পরিষদ সদস্য ও মেট্রো সদর থানার আমীর সালাহউদ্দিন আইউবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলার আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলার সাবেক সভাপতি ও তামিরুল মিল্লাত টঙ্গীর সাবেক ভিপি খাইরুল আনাম, কাপাসিয়া উপজেলার সহকারী সেক্রেটারি আব্দুল ফাত্তাহ। এছাড়াও উপস্থিত ছিলেন টোক ইউনিয়ন সভাপতি মাওলানা জিয়াউর রহমান, সেক্রেটারীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আইউবী বলেন, রমজান মাস ধনী গরিবের ব্যবধান দূর করতে মূখ্য ভূমিকা পালন করে। আল্লাহ প্রদত্ত মহতী এই মাস মানুষের মনোজাগতিক পরিবর্তনের মধ্য দিয়ে সমাজ পরিবর্তনের উপযোগী হিসেবে গড়ে তুলে। সমাজের কেউ থাকে গাছতলায়। সামাজিক এই অর্থনৈতিক বৈষম্য দূর করতে মহান আল্লাহ যাকাত ব্যবস্থার বিধান বাধ্যতামূলক করেছেন। জামায়াতে ইসলামী তাঁর সাধ্যমত অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছেন।ভবিষ্যতেও জামায়াতে ইসলামী মানুষের জন্য কাজ করে যাবে ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST