বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১ Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় “জুলাই শহিদ দিবস ও জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬” পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় “জুলাই শহিদ দিবস ও জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬” পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৪ জুলাই মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা হয়।

জুলাইয়ের তাৎপর্য তুলে ধরে ভাবগাম্ভীর্যের সাথে শ্রদ্ধা নিবেদন ও যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় নতুন যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক সভাপতিত্ব করেন।
অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ সোহেল রানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শামসুল হুদা লিটন, থানার ইন্সপেক্টর (অপারেশন) বাছেদ, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব আবুল বাশার মাস্টার, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা রুহুল আমিন, কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাস্টার মাহফুজুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ মাহবুবু, যুব উন্নয়ন কর্মকর্তা এজাজ মিয়া, জুলাই যোদ্ধা প্রভাষক শামীমা চৌধুরী শিমু, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, জনস্বাস্থ্য প্রকৌশলী রেজাউর রহমান মিঠু, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজুল আমিন পাপন, কাপাসিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় “১৬ জুলাই শহিদ দিবস এবং ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস” যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেয়া হয়। দিবসের তাৎপর্য তুলে ধরে নতুন ডকুমেন্টারি তৈরি করা, শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও উপহার প্রদান, বাদ আছর সকল মসজিদে শহিদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতায় বিশেষ দোয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের রোগীদের দুপুরে বিশেষ খাবার পরিবেশন, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জুলাইয়ের তাৎপর্য তুলে ধরে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। বিশেষ করে জুলাই স্মৃতিসৌধ নির্মাণের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়। ওই দিবসকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনে সর্বসম্মতিক্রমে একাধিক কমিটি গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST