মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের বাজার মনিটরিং

Reporter Name / ১৯১ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৩ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি রোববার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুল হক উপজেলা সদরের প্রধান বাজার পরিদর্শন করেন এবং দোকানীদের বিভিন্ন পণ্যের বিক্রয়মূল্য যাচাই করেন।
ক্রেতা সাধারণের সুবিধার্থে প্রতি দোকানের দৃশ্যমান স্থানে পণ্যের হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। পণ্যের পাইকারি ক্রয় রসিদ বা ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করার জন্য বলা হয়েছে। ক্রেতাদের পণ্যের বিক্রয় রশিদ প্রদানসহ ব্যবসায়িক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখার জন্য বলা হয়েছে।
পরিদর্শন শেষে ভ্রাম্যমাণ আদালত সাংবাদিকদের জানান, দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য বৃদ্ধি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রশাসনের অভিযানকালে দ্রব্যমূল্য কিছুটা স্থিতিশীল থাকলেও পরবর্তীতে ক্রেতা সাধারণের কাছ থেকে কৃত্রিম মূল্য নেয়া হয় বলে যথেষ্ট অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST