বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বিএনপির শোভাযাত্রায় অংশগ্রহণের পর হিটস্ট্রোকে এক নেতার মৃত্যু, অনেকে আহত

Reporter Name / ১৬২ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় অংশগ্রহণ করতে এসে অতিরিক্ত গরমের কারণে আব্দুল মজিদ নামে এক বিএনপি নেতা হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। ষাটোর্ধ্ব ওই বিএনপি নেতা উপজেলার বারিষাব ইউনিয়নের ডাওরা বানারহাওলা গ্রামের মৃত আয়েছ আলীর পুত্র।
উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা জানান, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী ‘ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্তে সমবেত হন। পরে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এসময় প্রচন্ড তাপদাহে হিটস্ট্রোকে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এরমধ্যে বারিষাব ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ডের প্রবীণ নেতা আব্দুল মজিদ হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে বাড়ি ফিরে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ বুধবার রাত ৯টায় বাড়ি এলাকায় সম্পন্ন হয়েছে।
এছাড়া উপজেলার দূর্গাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শিবলু আলম সোহেল এবং শ্রমিক দল নেতা আনোয়ার হোসেন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন।
বিএনপি নেতা আব্দুল মজিদের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা এবং বিএনপির সিনিয়র নেতা ফকির মোঃ মমতাজ উদ্দিন রেনু।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST