মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে ট্রেন লাইনের পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার

Reporter Name / ১১৫ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রেললাইনের পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সল্লা ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেলেও অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।
নিহত নারী হলেন উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানী এলাকার সুজন মিয়ার স্ত্রী মুক্তা আক্তার (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মুক্তা আক্তারের মৃত্যু হয়। ঘটনার সময় তিনি স্বামীর সঙ্গে রেললাইন পার হচ্ছিলেন। স্বামী সুজন মিয়ার কোলে সন্তান থাকায় তিনি কিছুটা পেছনে ছিলেন। এ সময় মুক্তা আক্তার অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।
অন্যদিকে, একই এলাকার রেললাইনের পাশের ঘাসের ঝোপ থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, কয়েকদিন আগে তাকে অন্য কোথাও হত্যা করে মরদেহ এখানে ফেলে রাখা হতে পারে। তবে বিষয়টি তদন্ত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই এনামুল মোল্লা জানান, অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি মুক্তা আক্তারের মৃত্যুর ঘটনাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে নিহত মুক্তা আক্তারের ভাই দাবি করেছেন, পারিবারিক কলহের জের ধরে মুক্তা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে এ বিষয়ে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST