শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি Logo বাবা হত্যার বিচার চায় ৬ বছরের তৌকির, তুহিন হত্যার এক বছর পূর্তিতে মানববন্ধন Logo কালিহাতী বাসস্ট্যান্ডে নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন স্বস্তি ফিরবে মহাসড়কে Logo মনোহরদীতে ব্যবসায়ী মিজানুর রহমান মিজান হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু

Reporter Name / ৯ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:১৬ অপরাহ্ন

শরিফুল ইসলাম টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে মারধরের ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় বাড়ি ফেরার পর মারা গেছেন। এ ঘটনায় মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম কোরাইনা আলী (৬৩)। তিনি কালিহাতী উপজেলার রামপুর বিলপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বল্লা ইউনিয়নের দড়ি খশিলা দক্ষিণপাড়া এলাকার একটি জুয়ার আসরে কোরাইনা আলীকে মারধর করা হয়। জুয়ার বোর্ডের টাকা চাওয়া এবং পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় শফিকুল ইসলাম (ধলা), রফিকুল ইসলাম, শাহিনুর রহমান শাহী ও মো. লিটন নামে চারজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে তারা জুয়ার বোর্ড পরিচালনার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
মারধরের পর পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় কোরাইনা আলীকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ৪ আগস্ট উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে একদিন আইসিইউতে রাখা হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকের পরামর্শে ৫ আগস্ট তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
পরবর্তীতে শুক্রবার (৭ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটের দিকে নিজ বাড়িতে কোরাইনা আলী মারা যান।
খবর পেয়ে কালিহাতী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কার্যক্রম শুরু করে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST