সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালীগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সম্মানে বিএনপির জমকালো সংবর্ধনা

Reporter Name / ১৭৪ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৪:০০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৩২ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দিল উপজেলা ও পৌর বিএনপি। শনিবার, ২৬ জুলাই ২০২৫। স্থান: কালব রিসোর্ট, নাগরী ইউনিয়ন, কালীগঞ্জ, গাজীপুর।

শিক্ষাই শক্তি, শিক্ষিত জাতিই দেশের ভবিষ্যৎ”  এই মূলমন্ত্রকে ধারণ করে গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠিত হলো এক অনন্য শিক্ষাবান্ধব আয়োজন।

কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩২ জন মেধাবী শিক্ষার্থীর সম্মানে অনুষ্ঠিত হয় এক গৌরবময় সংবর্ধনা অনুষ্ঠান।

দুপুরে নাগরী ইউনিয়নের মনোরম পরিবেশে অবস্থিত “কালব রিসোর্টে” এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানউল্লাহ। সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হুমায়ুন কবীর।
স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
উপস্থিত বিশিষ্টজনরা ছিলেন:মোহাম্মদ হোসেন আরমান – আহ্বায়ক, পৌর বিএনপি,আশরাফী হাবিবুল্লাহ – বিএনপি নেতা মোহাম্মদ ছোলায়মান আলম,মনিরুজ্জামান খান লাবলু, সভাপতি জামালপুর আরএম বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি।শাহাবুদ্দিন সিকদার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকমণ্ডলী।

প্রধান অতিথি এবং অন্যান্য নেতৃবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন। বক্তারা বলেন, “এই শিক্ষার্থীরাই একদিন জাতির নেতৃত্ব দেবে। আজকের এই অর্জন যেন তাদের আত্মবিশ্বাস আরও দৃঢ় করে এবং আগামী দিনে দেশ ও সমাজ গঠনে তারা অগ্রণী ভূমিকা রাখে।”

শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলা হয়—
“শুধু পুঁথিগত বিদ্যা নয়, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক গুণাবলিও অর্জনের মাধ্যমেই একজন মানুষ প্রকৃত অর্থে শিক্ষিত হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরুতে স্মরণ করা হয় জুলাই আন্দোলন’-এর বীর শহীদদের।
একইসাথে, সম্প্রতি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত।

কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নেতৃবৃন্দ।

উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।
তারা আশা প্রকাশ করেন, এই সংবর্ধনা কেবল শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে না, বরং আগামী প্রজন্মের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।
এই আয়োজন ছিল শুধুই সংবর্ধনা নয়, ছিল আগামী প্রজন্মকে শ্রদ্ধা, উৎসাহ ও ভালোবাসার স্পর্শ দিয়ে আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে নেওয়ার এক দীপ্ত প্রতিশ্রুতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST