রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কিশোরগঞ্জের শহিদী মসজিদের সামনে নৈরাজ্য, পবিত্রতা প্রশ্নবিদ্ধ

Reporter Name / ১৩৩ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৯:৩৪ অপরাহ্ন

নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শহিদী মসজিদ, যার ইতিহাস ও গুরুত্ব জেলার মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনাকে উজ্জীবিত করে রেখেছে, আজ সেই পবিত্র স্থানের সামনের চিত্র একেবারেই ভিন্ন। রাস্তাজুড়ে অবৈধ দখল, যানজট, চাঁদাবাজি আর হকারদের দৌরাত্ম্যে শহরের কেন্দ্রস্থলটি পরিণত হয়েছে এক দুর্ভোগের নাম। অথচ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সব জেনেও রয়েছে নীরব দর্শকের ভূমিকায়।
রাস্তা নয় যেন বাজার আর স্ট্যান্ড: পবিত্রতা হারাচ্ছে মসজিদ চত্বর প্রতিদিন শত শত মুসল্লি শহরের প্রাণকেন্দ্রের এই মসজিদে নামাজ আদায় করতে আসেন। কিন্তু মসজিদের সামনে রাস্তাজুড়ে অবৈধ অটো স্ট্যান্ড, দোকানপাট ও ফুটপাত দখল করে বসা হকারদের কারণে নামাজে যেতে তাদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। পবিত্র স্থানের সামনে প্রতিনিয়ত চলছে চিৎকার, হর্ন, বিশৃঙ্খলা—যা নামাজের পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদী মসজিদের সামনের অবৈধ অটো স্ট্যান্ড থেকে প্রতিদিন গড়ে ১০০ থেকে ২০০টি ব্যাটারিচালিত অটো চলাচল করে নীলগঞ্জ ও তাড়াইলসহ আশপাশের এলাকায়। এই স্ট্যান্ড ব্যবস্থাপনার নামে প্রতিটি অটো থেকে আদায় করা হয় ২০০ থেকে ৩০০ টাকা করে।
একজন নাম প্রকাশে অনিচ্ছুক অটোচালক বলেন,
“প্রতিদিন আমাদের বাধ্য হয়ে চাঁদা দিতে হয়। না দিলে গাড়ি দাঁড় করাতে দেয় না, এমনকি অনেক সময় মারধরেরও শিকার হতে হয়।

এই বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় যোগাযোগ করা হলে এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আমাদের কাছে এ পর্যন্ত লিখিত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।

স্থানীয়রা অবিলম্বে মসজিদের আশপাশের রাস্তা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং একটি সুশৃঙ্খল অটো স্ট্যান্ড নির্ধারণের জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST