শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কুড়িগ্রাম জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত

Reporter Name / ১৪৬ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ২:২৮ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও সদস্যদের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কীট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি ২০২৬) সকাল ৮টায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে এ কীট প্যারেড অনুষ্ঠিত হয়। এতে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ. এস. এম. মুক্তারুজ্জামান।

কীট প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্স সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় পুলিশ সদস্যদের পোশাক, অস্ত্রশস্ত্র, সরঞ্জামাদি ও শৃঙ্খলা পর্যালোচনা করা হয়।

পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ. এস. এম. মুক্তারুজ্জামান পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক বরাদ্দকৃত সরকারি মালামাল সুষ্ঠুভাবে বণ্টন ও যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সরকারি সম্পদের সঠিক রক্ষণাবেক্ষণ, দায়িত্বশীল ব্যবহার এবং পেশাগত মানোন্নয়নের বিষয়ে উপস্থিত সকল অফিসার ও ফোর্সকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি বলেন, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করলে পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার মাধ্যমে সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে।

কীট প্যারেডের মাধ্যমে জেলা পুলিশের সামগ্রিক প্রস্তুতি, শৃঙ্খলা ও কর্মদক্ষতা যাচাই করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST