বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কুরবানির পশুর হাটে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতে আটক ১

Reporter Name / ১২৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই বাজারে, কোরবানির পশুর হাটে সরকার নির্ধারিত ফি অমান্য করে, অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে ।
গোপন সংবাদের ভিত্তিতে, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, পুলিশ ও আনসারের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (৪ জুন ২০২৫) বিকালে অভিযানে ঘটনাস্থল থেকে একজন রশিদ লেখককে আটক করা হয়েছে এবং হাট ইজারাদারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, “ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের খবর পেয়ে হাট ইজারাদার পালিয়ে গেলেও একজন রশিদ লেখককে আটক করা সম্ভব হয়েছে।
সরকারি নির্ধারিত ফি উপেক্ষা করে অতিরিক্ত অর্থ আদায় একটি গুরুতর অপরাধ। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে, যার সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।
তিনি আরও জানান, অভিযানে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শাহআলম খন্দকার বাদী হয়ে হাট ইজারাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন।
এ প্রসঙ্গে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন,
“ঘটনার তদন্ত শেষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের অভিযোগ, প্রতি কোরবানির মৌসুমেই হাট ইজারাদাররা অতিরিক্ত টাকা আদায় করে থাকেন। এতে সাধারণ ক্রেতা ও বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হন এবং হাটে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
এ ধরনের অনিয়ম প্রতিরোধে প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাঁরা হাট ব্যবস্থাপনায় নিয়মিত তদারকি এবং কঠোর আইন প্রয়োগের আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST