বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কেশবপুর পৌর সুপার মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন এর শুভ উদ্বোধন

Reporter Name / ২০৯ Time View
Update : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৭:৩১ অপরাহ্ন

আবুজার গিফারী, কেশবপুর ( যশোর):

কেশবপুরের বহুল প্রত্যাশিত পৌর সুপার মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল-২৫) সকালে আই.ইউ.জি.আই.পি প্রকল্পের আওতায় কেশবপুর পৌর সুপার মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন-এর শুভ উদ্বোধন করেন, কেশবপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সভাপতি হাজী রুহুল কুদ্দুস, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি-সহ কেশবপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীমহল।

বাস্তবায়নকারী প্রতিষ্ঠানটি হলো জাকাউল্লাহ-বনান্তর ট্রেডিং লিঃ, চাঁচড়া, যশোর। উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে ও অত্র মার্কেটের উন্নয়নের জন্য দোয়া মাহফিল এবং বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST