শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গফরগাঁওয়ে শিশুর মুখে বেলুন আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ১৬১ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ২:১৭ অপরাহ্ন

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ২ নং বারবাড়ীয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এই শিশু মৃত্যু মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
১৯মে সোমবার রাত সাড়ে ৮টার দিকে বেলুন গলায় আটকে ৭ মাস বয়সী এক শিশু মৃত্যুবরণ করেছে। নিহত শিশুর নাম রাফসা। তার বাবা রনির নিজ বাড়িতেই এই দুর্ঘটনা ঘটেছে।

জানা যায়,ঘটনার রাত ছিল রাফসার বড়ভাই ইনানের ৪র্থ জন্মদিন। এ উপলক্ষে পরিবারের সদস্যরা অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। বাবা রনি ঘরের ভেতরে বেলুন টানাচ্ছিলেন, আর ছোট্ট রাফসা খাটে বসে খেলছিল। এই সময় সবার অজান্তে সে একটি বেলুন মুখে দেয়, যা দুর্ঘটনাক্রমে গলায় আটকে যায়।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পেরে দ্রুত শিশুটিকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জন্মদিনের আনন্দ মুহূর্তেই কান্নায় পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST