বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুর থেকে চোরাইকৃত পিকআপ  সিরাজগঞ্জ থেকে উদ্ধার, আটক ২

Reporter Name / ৩০০ Time View
Update : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ

গাজীপুরের কোনাবাড়ী থেকে চুরি হয়ে যাওয়া  পিকআপ সিরাজগঞ্জ থেকে উদ্ধার করা হয়। এসময়ে  দুই জনকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপি কোনাবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন।

সোমবার (৯ জুন) রাতে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকা থেকে পিক-আপসহ ২জনকে আটক করা হয়।

আটককৃত আসামিরা হলেন খুলনা মহানগরীর খালিশপুর থানার, নয়াবাটীর মোড় এলাকার মৃত আহাম্মেদ আলীর ছেলে জায়েদ (৪০),  গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বাগদা গ্রামের মৃত রাজুর ছেলে হৃদয় (২২)

পুলিশ সুত্রে জানাযায়, কোনাবাড়ী থানার আমবাগ মিতালী ক্লাব সংলগ্ন মসজিদের সামনে থেকে ACE x-2 ঢাকা মেট্রো ন-২৩-০৪১৯ নং পিক-আপটি রাত আনুমানিক সাড়ে বারো ঘটিকা থেকে সোয়া একটার মধ্যে চুরি হয়ে যায়।  পিক-আপের মালিকের করা অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সাহায্য ও বিশ্বস্ত সোর্সের  গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী থানা উপ-পরিদর্শক এসআই মনির সঙ্গীয় ফোর্সসহ সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকা থেকে পিক-আপ উদ্ধার সহ আসামিদের আটক করা হয়।

জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই মনির বলেন ৯জুন সোমবার কোনাবাড়ী থানা মামলা নং-৩ পেনালকোড ৩৭৯ রুজু করে তথ্য প্রযুক্তির সাহায্য সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকা থেকে পিক-আপসহ আসামি গ্রেফতার করা হয়।

এবিষয়ে জিএমপি কোনাবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন বলেন পিকআপটি উদ্ধারসহ ২জনকে আটক করা হয়েছে।  আসামিদের থানা হাজতে রাখা হয়েছে, বিজ্ঞ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST