মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুর ৬ সংসদীয় আসনে বিএনপির মনোয়ন প্রত্যাশী প্রভাষক বশির উদ্দিন

Reporter Name / ২৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৫:৪১ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

গাজীপুর-৬ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক ও প্রভাষক বশির উদ্দিন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে টঙ্গীর আউচপাড়া এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই ঘোষণা দেন।

টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ান রহমান প্রত্যয় বেপারীস স্থানীয় নেতা-কর্মীদের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব মো. সেলিম কাজল, ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী
মো. শামীম বেপারী, ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল সাত্তারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রার্থী ঘোষণা দেওয়ার পর থেকেই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

প্রভাষক বশির উদ্দিন বলেন, “আমি বিএনপির একজন পরীক্ষিত ও ত্যাগী কর্মী। ছাত্রাবস্থা থেকে শুরু করে গাজীপুর জেলা ও মহানগর যুবদলে দায়িত্ব পালন করেছি। টঙ্গী পৌরসভা থাকাকালীন আমি ওয়ার্ড সভাপতি ছিলাম। দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে গিয়ে ওয়ান-ইলেভেনের সময় চার মাস জেল খেটেছি। এরপরও আমাকে ৬৪টি রাজনৈতিক মামলায় আসামি করা হয়েছে।

তিনি আরও বলেন, “আমি তৃণমূল রাজনীতির মানুষ। জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকেই রাজনীতি করে এসেছি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের নেতৃত্বকে অনুসরণ করে আগামীতে জনগণের অধিকার আদায়ে কাজ করে যেতে চাই।

নিজ এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “এই নগরকে একটি আধুনিক, স্মার্ট ও মডেল নগরী হিসেবে গড়ে তুলতে চাই। চিকিৎসা, শিক্ষা, খেলাধুলা ও নাগরিক সেবার মান বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করবো। দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়াই হবে আমার প্রধান অঙ্গীকার।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রভাষক বশির উদ্দিন বলেন, “দল যদি আমাকে গাজীপুর-৬ আসনে মনোনয়ন দেয়, তবে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করে এই আসনটি বিএনপিকে উপহার দিতে পারব ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST