বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে চোরাই গরুসহ দুইজন আটক,পুড়িয়ে দেওয়া হলো টমটম

Reporter Name / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন

এ এইচ সবুজ, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কাপাসিয়ায় গরু চুরির অভিযোগে দুইজনকে আটক করেছে স্থানীয়রা। এ সময় তাদের বহনকারী টমটমে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।

মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার রায়েদ ইউনিয়নের দরদরিয়া এলাকার গোসিংগা খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, কিশোরগঞ্জের নান্দাইল উপজেলার বেতাগুর এলাকার আব্দুল জালু মিয়ার ছেলে মিজান (৩৫) ওরফে সোহাগ এবং কিশোরগঞ্জের নেয়ামতপুর এলাকার আব্দুল আশিদ মিয়ার ছেলে রফিক (৪০)।

স্থানীয়রা জানান, একটি লাল রঙের ষাঁড় গরু খেয়াঘাট এলাকায় নিয়ে এসে টমটমে তোলার চেষ্টা করছিলেন ওই দুই ব্যক্তি। পরে গরুটির মালিকানা ও কোথা থেকে আনা হয়েছে জানতে চাইলে তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। জিজ্ঞাসার একপর্যায়ে গরুটি রেখে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা পাশের কচুক্ষেত থেকে তাদের আটক করেন।

খবর পেয়ে গরুটির মালিক মনির হোসেন রতন ঘটনাস্থলে এসে গরুটি শনাক্ত করেন। তিনি রায়েদ ইউনিয়নের বাগেরহাট গ্রামের মৃত সাদির আকন্দের ছেলে।

মনির হোসেন রতন বলেন, আমার তিনটি গরুর মধ্যে লাল রঙের ষাঁড়টি চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি, দরদরিয়া গোসিংগা খেয়াঘাটে গরুসহ দুইজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে এসে দেখি, এটি আমার গরু। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

স্থানীয় রফিকুল ইসলাম বলেন, গরুটি কোথা থেকে আনা হয়েছে জানতে চাইলে আটকরা স্পষ্ট কোনো জবাব দিতে পারেননি। পরে গরুটি রেখে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধরে ফেলেন। স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা গরুটি চুরি করে আনার কথা স্বীকার করেন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, আটক মিজান ওরফে সোহাগ দীর্ঘদিন ধরে বাগেরহাট এলাকার জামান মিয়ার বাড়িতে থেকে কৃষিকাজ করতেন। তবে এর আড়ালে তিনি বিভিন্ন সময়ে গরু চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে তাদের দাবি। স্থানীয়দের ভাষ্য, ওই এলাকায় এর আগেও একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। তবে মিজানের স্বাভাবিক চলাফেরার কারণে তার বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে, যা সহজে বোঝা যেত না। আটকের খবর ছড়িয়ে পড়লে গোসিংগা খেয়াঘাট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আটক দুইজনকে থানায় নিয়ে যান। এর আগে উত্তেজিত জনতা গরু বহনে ব্যবহৃত টমটমটিতে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, এটি কি বিচ্ছিন্নভাবে সংঘটিত একটি গরু চুরির ঘটনা, নাকি এর পেছনে আরও কেউ জড়িত? একই এলাকায় অতীতে গরু চুরির অভিযোগ থাকায় বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যোবায়ের হোসেন বলেন, স্থানীয় জনতা গরুসহ দুইজনকে আটক করে থানায় খবর দিয়েছে। পরে পুলিশ পাঠিয়ে তাদের থানায় নিয়ে আসা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো জানান, একই দিন সকালে তরগাঁও ইউনিয়নের ফিরুজ পাগলার ছেলে কাজল নামের আরো একজনকে গরু চোর সন্দেহে স্থানীয়রা আটক করে থানায় দিয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST