শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি Logo বাবা হত্যার বিচার চায় ৬ বছরের তৌকির, তুহিন হত্যার এক বছর পূর্তিতে মানববন্ধন Logo কালিহাতী বাসস্ট্যান্ডে নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন স্বস্তি ফিরবে মহাসড়কে Logo মনোহরদীতে ব্যবসায়ী মিজানুর রহমান মিজান হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে যুবককের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

Reporter Name / ১৩৭ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫, ৯:১৮ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সিটি করপোরেশনের চাপুলিয়া এলাকায় শাহরিয়ার রহমান হ্যাভেন (৩৪) নামের এক যুবককে চুরির অভিযোগে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৫ জুন) সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত হ্যাভেন ওই এলাকার হুমায়ূন কবিরের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় কিছু লোক হ্যাভেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে চুরির অপবাদে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে ভোরে তিনি মারা যান। সকাল ৭টার দিকে পুলিশ তার হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে।

জিএমপির সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান (পিপিএম) বলেন, নিহত হ্যাভেনের বিরুদ্ধে এলাকায় চুরি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার লাশের হাতে-পায়ে বাঁধন ছিল এবং সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের পরিবার ও সজনরা দাবি করেছে, হ্যাভেনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তারা অভিযোগ করেন, হেভেন অনেক বড় অপরাধী হলেও তাকে এভাবে পিটিয়ে হত্যা করতে পারে না। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ সন্দেহভাজনদের শনাক্ত করতে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST