শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা: পূর্বধলায় মানববন্ধন

Reporter Name / ১৭২ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২:২৮ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,নেত্রকোনা প্রতিনিধি:

গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে নেত্রকোনার পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ গেইটের সামনে পূর্বধলায় কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক সংলাপ জেলা প্রতিনিধি নুরুদ্দিন মন্ডল দুলাল, দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক মানব কন্ঠ উপজেলা প্রতিনিধি সাকিব আব্দুল্লাহ, দৈনিক বাংলাদেশ সমাচার উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম মন্ডল, দৈনিক আজকের খবর উপজেলা প্রতিনিধি মো. শহিদুল্লাহ, দৈনিক মাটি ও মানুষ উপজেলা প্রতিনিধি নুরুল ইসলাম, দৈনিক ইকরা প্রতিদিন উপজেলা প্রতিনিধি আল আমিন শেখ, দৈনিক জয়সাগর উপজেলা প্রতিনিধি মজিবুর রহমান, ময়মনসিংহ সমাচার প্রতিনিধি মজিবুর রহমান ও মো. খোকন মিয়া প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিকের উপর এভাবে সন্ত্রাসী হামলা ও হত্যা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। সাংবাদিকরা সত্য তুলে ধরেন, অথচ সেই সত্য প্রকাশের অপরাধে প্রাণ দিতে হয়—এটি সভ্য সমাজে অগ্রহণযোগ্য। দেশের যেকোনো স্থানে সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অন্যথায় স্বাধীন গণমাধ্যম ও বাকস্বাধীনতা বড় ধরনের ঝুঁকিতে পড়বে। বক্তারা দ্রুততম সময়ে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, গাজীপুরে কয়েকদিন আগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনাটি দেশের সাংবাদিক সমাজসহ সচেতন মহলে ব্যাপক ক্ষোভ ও নিন্দার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST