বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘাটাইলে ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে ইউএনও’র সভা, সরেজমিন পরিদর্শন

Reporter Name / ১৫০ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৫:৫৫ পূর্বাহ্ন

শরিফুল ইসলাম টাঙ্গাইল:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জ্বালানি তেল সরবরাহ ও বিক্রয় কার্যক্রম স্বাভাবিক রাখতে ফিলিং স্টেশন মালিক ও প্রতিনিধিদের সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘাটাইল উপজেলার ৬টি ফিলিং স্টেশনের মালিক ও প্রতিনিধিদের অংশগ্রহণে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় জ্বালানি তেল বিক্রয় ও সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

পরে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন সরেজমিন পরিদর্শন করেন। এ সময় মেসার্স জমজম ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম বন্ধ পাওয়া গেলে কর্তৃপক্ষকে সতর্ক করা হয় এবং তাৎক্ষণিকভাবে বিক্রয় কার্যক্রম পুনরায় চালু করা হয়।

পরিদর্শনকালে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সর্বশেষ প্রেস বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট মালিক ও ম্যানেজারদের কাছে হস্তান্তর করা হয় এবং তা যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যানারের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য প্রদর্শন এবং প্রতিদিন জ্বালানি তেলের বিক্রি ও মজুদের তথ্য হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার জন্য অনুরোধ জানানো হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিদর্শনের সময় ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের বিক্রয় কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST