শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা মাড়াই নিয়ে ব্যস্ত কৃষক

Reporter Name / ১৫৬ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।এ উপজেলায় এবার ১হাজার হেক্টর জমিতে আগাম জাতের ধান আবাদ হয়েছে। বিভিন্ন হাট-বাজারে সীমিত আকারে উঠতে শুরু করেছে আগাম জাতের ধান।
নতুন ধান কেটে বাড়িতে আনায় নতুন ধানের মৌ মৌ গন্ধে সৌরভ ছড়াচ্ছে কৃষকের ঘর। অন্যদিকে, নতুন ধান কেটে মাড়াই করে খড়ের দামও পাচ্ছে কৃষক। এতে কৃষকরা খুশি।
এমনি দৃশ্য এখন প্রতিনিয়ত চোখে পড়ছে এ উপজেলায় । আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাই না হওয়ায় আমনের ভালো ফলন আশা করছেন কৃষকরা।
ফলন ভালো হওয়ায় কৃষক পরিবারে বইছে খুশির জোয়ার। ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে কৃষি কর্মকর্তারা মনে করছেন। বেশ কিছু এলাকায় ধান কাটা শুরু হয়েছে। তবে,১০ থেকে ১৫ দিনের মধ্যে ধানকাটা পুরোদমে শুরু হবে বলে জানিয়েছেন কৃষকরা।আগাম সোনালি ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক।
কৃষক আমিনুল ইসলাম বলেন, ক্ষেত থেকে ধান কেটে আনার পর বাড়ির উঠানে মাড়াই করছি। কৃষক ও ব্যবসায়ীরা জানান, আগাম জাতের ধান কাটা-মাড়াই শেষে বাজারে উঠতে শুরু করেছে। ধান কাটার পর অনেক কৃষক এই জমিতে এখন আলু, ভূট্টা, গমসহ শীতকালীন সবজি চাষ করার প্রস্তুতি নিচ্ছে আবার কেউ শুরু করেছেন। আগাম জাতের ধান বীজতলায় বীজ বপনের দিন থেকে মাত্র ১২০ দিনের মধ্যেই আগাম জাতের এসব ধান ঘরে তোলা হচ্ছে।
বৈদর গ্রামের আনসার আলী জানান, আগাম জাতের ধান আবাদ করে ধান কাটার পর ওই জমিতে ভূট্টা লাগাবেন তিনি। চাঁদপাড়া গ্রামের কৃষক হামিদুল ইসলাম জানান, তিনি এবার আমন মৌসুমে বিভিন্ন জাতের আগাম ধান চাষে লাভবান হয়েছেন। আগাম জাতের ধান কাটার পর সেই জমিতে ভূট্টা চাষ করবো। ঘোড়াঘাটের রাণীগঞ্জ হাটে প্রতিমণ প্রকারভেদে ধান বিক্রি হয়েছে৯০০ থেকে ১০০ টাকা পর্যন্ত।
কৃষক ইসলাম বলেন,এ মৌসুমে আগাম জাতের বিনা ৯০ ধানের দাম বেশি হওয়া এবারও সেই ধান চাষ করেছি। এবার ধানে লোকসান না হলেও লাভের মুখ দেখবো না।
ঘোড়াঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে ১১ হাজার ৫০৫ হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। অতিরিক্ত ১ হাজার ৫০৫ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়। এরমধ্যে আগাম জাতের আমন চাষ হয়েছে ১ হাজার হেক্টর জমিতে। যা গত বছর ছিল ৯০০ হেক্টর। এবার ১০০ হেক্টর জমিতে আগাম জাতের আমন বেশি চাষ হয়েছে। চাল হিসেবে গড় ফলন ধারা হয়েছে হেক্টর প্রতি ৩.১৩ টন।
এবার ১১ হাজার ৫০৫ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে আরও বেশি জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং পোকামাকড়ের আক্রমণ না থাকায় আমনের বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা।
লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বিভিন্ন হাইব্রিড ও উফশী জাতের পাশাপাশি স্থানীয় জাতের আমন ধানের চাষ করা হয়েছে এবার।
হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST