মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

Reporter Name / ২৭৬ Time View
Update : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৫৪তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) দিবস উপলক্ষে ভোরবেলা ৩১ বার তোপধ্বনির দিয়ে দিবসের শুভসূচনা করা হয়। পরে সকাল ৮ টায় উপজেলা মাঠে অস্থায়ী স্মৃতি সৌধে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর ঘোড়াঘাট থানা, ফায়ার সার্ভিস, ঘোড়াঘাট সরকারি কলেজ, এনজিও সহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় পতাকা উত্তোলন, সুনীল আকাশে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম ও ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

অনুষ্ঠানে ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জগদীশ চন্দ্র প্রমুখ।

পরে চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST