ঘোড়াঘাট (দিনাজপুর) :
দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ২১৬ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী ও এক পুরুষকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার সন্ধ্যায় উপজেলার ২ নং পালশা ইউনিয়নের অন্তর্গত দামপাড়া বাঁশমুড়ি নামক স্থানে চেকপোস্ট বসিয়ে ২০০ পিচ যারা আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা ও পৌরসভার বাসস্ট্যান্ড এর পূর্ব পাশে ঢাকা হোটেলের পিছনে অভিযান চালিয়ে ১৬ পিচ যার আনুমানিক মূল্য ৩ হাজার ২০০ টাকা সহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের চকচকা রিকাবী গ্রামের শহিদুল ইসলামের ছেলে মাহবুব আলম (৩৮) অপর জন ঘোড়াঘাট পৌরসভার দক্ষিণ নয়াপাড়া এলাকার আঃ ছামাদ মিয়ার মেয়ে সাখেরা বেগম(৩৬) কে আটক করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ নেশা জাতীয় ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছে থেকে ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক নারী-পুরুষকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।