বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চাঁপাইনবাবগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name / ২৭৬ Time View
Update : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৮:৪৮ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

“বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি” এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে গণপ্রকৌশল দিবস এবং ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। এরপর সেখান থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণপূর্ত বিভাগের পুরাতন কার্যালয় চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবি জেনিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মেহদী খান। এসময় সংগঠনটির সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহ-সভাপতি সত্যজিত রায়, সাধারণ সম্পাদক নুরুল আওলিয়া বাবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর মোখলেসুর রহমানসহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলী এবং ডিপ্লোমা ও কারিগরি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বৈষম্যমুক্ত সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে দেশ স্বাধীন হলেও বিগত দিনে সেই লক্ষ্য অর্জিত হয়নি। ফলে সর্বক্ষেত্রে সীমাহীন শ্রেণী বৈষম্য সমাজ-রাষ্ট্রে শোষণ, বঞ্চনা, নিপীড়নকে উস্কে দিয়েছে। বৈষম্যহীন কর্মক্ষেত্র সময় বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিষয়টি উপেক্ষিত হয়েছে। সার্বিক বৈষম্যের যাঁতাকলে দেশের বিভিন্ন শ্রেণীপেশার সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পিষ্ট হচ্ছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাজের ক্ষেত্রে বৈষম্য চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা দীর্ঘদিন এ বৈষম্যর বিরুদ্ধে সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের ন্যায়সঙ্গত দাবির বিষয়টি নিয়ে আবেদন করে আসছি। কিন্তু আমাদের ন্যায্য দাবি বাস্তবায়নে কোনো ভূমিকা নেয়া হয়নি। আমরা বর্তমান সরকারের নিকট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বৈষম্য দুর করার জন্য সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, ১৯৭০ সালের ৮ নভেম্বর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) প্রতিষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST