নাজমুল হোসেন, বীরগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক ও সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, গণঅভ্যুত্থানের জুলাই সনদের রাষ্ট্রীয়ভাবে আইনী ভিত্তির স্বীকৃতি দিতে হবে। কারণ পরবর্তীতে কেউ এসে এদেরকেই সন্ত্রাসী বলতে পারে, তারা তো আসলে জুলাই যোদ্ধা।
আজ সোমবার (৪ আগষ্ট) বিকেল সাড়ে ৬টায় দিনাজপুরের বীরগঞ্জ শালবন মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বীরগঞ্জ পৌর শাখার আয়োজনে এক সুধী সমাবেশ এসব কথা বলেন।
মাওলানা আব্দুল হালিম বলেন, গণঅভ্যুত্থানে আমাদের তরুণ, শিশু, বোন, শ্রমিক ভাইয়েরা যে জন্য জীবন দিয়েছে “বৈষম্য মুক্ত সমাজ চাই”। আমরা ন্যায় বিচার চাই, বর্তমানে আলোচিত জুলাই সনদ ঘোষণাপত্র আগামীকাল মঙ্গলবার প্রকাশিত হবে। তিনি আরও বলেন, আগে সংস্কার তারপর নির্বাচন ও বিচার। আমরা সেই রাষ্ট্র গঠন করতে যাচ্ছি, যেখানে সকল মানুষের অধিকার এবং মর্যাদা সম্পন্নতা থাকবে। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত ও দখল মুক্ত বাংলাদেশ তৈরি হবে।
বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর-১ আসনে মনোনীত এমপি প্রার্থী মোঃ মতিউর রহমান বলেন, তরুণ প্রজন্মের রক্তের উপর দিয়ে আমাদের এ বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছে। কিন্তু ৫ আগস্টের পর একটি দল নতুন করে চাঁদাবাজির উৎসব শুরু করেছে। চাঁদাবাজ দেশ মুক্ত গড়তে একমাত্র জামায়াতে ইসলামী’র দাড়াই সম্ভব। জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় যায়, সারাদেশে চাঁদাবাজ মুক্ত করে নীরবভাবে চাঁদাবাজ মুক্ত ব্যবসা করতে পারবে।
তিনি আরও বলেন, আমি যদি এমপি হতে পারি তাহলে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২০০ শয্যা বৈশিষ্ট বেড ও কাহারোল উপজেলা ১০০ শয্যা বৈশিষ্ট বেড করা হবে এবং বীরগঞ্জ ও কাহারোলে কলকারখানা করে তরুণ প্রজন্মর কর্মসংস্থান করার আশ্বস্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, বীরগঞ্জ উপজেলা শাখার আমীর ক্বারী মোঃ আজিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সুধী সমাবেশে জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা ও পৌর শাখার সকল ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা এবং এ সমাবেশে জামায়াতে ইসলামীর সমর্থকেরা অংশ নেন। অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন আলহাজ্ব হারুন অর রশীদ ও উক্ত অনুষ্ঠান সঞ্চালনা-পরিচালনা করেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।