বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গী রেল স্টেশনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে “ইচ্ছের হাসি বিদ্যালয়”-এর পাঠদান

Reporter Name / ১৯২ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬, ৪:৪১ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের টঙ্গী রেল স্টেশন এলাকায় সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পরিচালিত মানবিক শিক্ষা কার্যক্রম “ইচ্ছের হাসি প্রাথমিক বিদ্যালয়”-এর নিয়মিত পাঠদান কার্যক্রম শুক্রবার (১৫ মে ২০২৬) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শিশু শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আলী, দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহম্মেদ, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি, সিনিয়র সাংবাদিক মোঃ বশির আলম, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান মহসিন, সাপ্তাহিক ঝুমুর-এর সম্পাদক মাসুদ আলম, সাংবাদিক সাকিল, আক্তার ঢালিসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওতায় নিয়ে আসা সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সামাজিক সংগঠন, সচেতন মহল ও বিত্তবানদের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী বলেন, সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার ব্যবস্থা করা নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। এমন মানবিক কার্যক্রমে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসা উচিত।
দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহম্মেদ বলেন, শিক্ষাই পারে একটি শিশুর জীবন বদলে দিতে। ‘ইচ্ছের হাসি প্রাথমিক বিদ্যালয়’-এর মতো উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দৈনিক খবরপত্র সাংবাদিক বশির আলম বলেন, ব্যতিক্রমধর্মী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে টঙ্গী রেলওয়ে স্টেশনের পাশে সুবিধাবঞ্চিত
কোমলমতি শিশুদের জন্য আলোর পথ তৈরি করে চলেছে “ইচ্ছের হাসি বিদ্যালয়”। প্রতিষ্ঠানটির পথচলা হোক আরও সুন্দর, সুশৃঙ্খল ও সফল। প্রতিষ্ঠানটির সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করে তিনি বলেন,
মানবিক মূল্যবোধ ও শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে বিদ্যালয়টি এগিয়ে যাক বহুদূর।

ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন উদীয়মান সমাজকর্মী স্মাইল গাজীপুর জেলা শাখার সভাপতি ও যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখার সদস্য খাদিজা আক্তার মৌমি, স্মাইল গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ জয়, সদস্য শাওন, হোসেন এইচ আর ও জুবায়ের আহমেদ। তাদের নিরলস প্রচেষ্টায় গড়ে উঠেছে মানবিক শিক্ষা কার্যক্রম “ইচ্ছের হাসি প্রাথমিক বিদ্যালয়”।
সমাজের অবহেলিত শিশুদের মৌলিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে অসহায় ও পথশিশুরা সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাচ্ছে। শুধু পাঠদানই নয়, শিশুদের নৈতিক শিক্ষা, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও কাজ করছে প্রতিষ্ঠানটি।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে টঙ্গীর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো ছিন্নমূল শিশুদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন থেকেই ২০১৯ সালে এই উদ্যোগ গ্রহণ করা হয়। নিজেদের সীমিত সামর্থ্য নিয়েও উদ্যোক্তারা শিশুদের খাতা-কলম, বইসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করে আসছেন।
উদ্যোক্তারা জানান, সমাজের প্রতিটি শিশুরই শিক্ষার অধিকার রয়েছে। আমরা চাই, এই শিশুরা একদিন শিক্ষিত হয়ে সমাজের বোঝা নয়, বরং সম্পদে পরিণত হোক। “ইচ্ছের হাসি প্রাথমিক বিদ্যালয়”-এর এমন মানবিক উদ্যোগ ইতোমধ্যেই স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সচেতন মহলের মতে, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে এই কার্যক্রম আরও বৃহৎ পরিসরে সম্প্রসারণ করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST