রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে ঈদগাহ মাঠ সংস্কারের উদ্যোগ, পরিদর্শনে পরিচালনা কমিটি

Reporter Name / ১৮২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

আশিকুর রহমান ,নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীতে দত্তপাড়া দীঘিরপাড় ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে তারা মাঠটি ঘুরে দেখেন এবং আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের বিষয়ে আলোচনা করেন।

পরিদর্শনকালে গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দত্তপাড়া দীঘিরপাড় ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউল হাসান স্বপন বলেন, বিগত সরকারের আমলে তারা এ ঈদগাহ মাঠে এসে নামাজ আদায় করতে পারেননি। বর্তমানে এলাকার মুরব্বি মুসলিম উদ্দিন খান মুসা সভাপতি ও তাকে সাধারণ সম্পাদক করে ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে ঈদগাহ মাঠ সংস্কারের জন্য একটি ভালো বরাদ্দ দেওয়ার আবেদন জানানো হয়েছে। একইসঙ্গে ঈদগাহ মাঠের পাশে একটি কবরস্থান স্থাপনের দাবি জানানো হয়েছে। কারণ ৪৮ নম্বর ওয়ার্ডে কোনো কবরস্থান নেই। এ এলাকায় কেউ মারা গেলে তাকে ৪৯ নম্বর ওয়ার্ডের এরশাদ নগর এলাকায় দাফন করতে হয়।

তিনি উল্লেখ করেন, সাবেক মেয়র এমএ মান্নান জীবিত থাকাকালে এ ঈদগাহ মাঠ সংস্কারের জন্য ১ কোটি লাখ ৮৫ লক্ষ টাকার একটি বরাদ্দ এনে দিয়েছিলেন। কিন্তু তৎকালীন সরকার সেই বরাদ্দ টেন্ডার থেকে বাতিল করে দেয়, যা এলাকাবাসীর জন্য অত্যন্ত দুঃখজনক। বর্তমানে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনির কাছে এলাকাবাসীর প্রত্যাশা—তিনি যেন ঈদগাহ মাঠ সংস্কার ও কবরস্থানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
এ সময় ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বলেন, এ ঈদগাহ মাঠে প্রতি ঈদে তিনটি জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতে নারী-পুরুষসহ প্রায় পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদগাহ মাঠ দ্রুত সংস্কার করে নামাজ আদায়ের উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, মাঠের ভাঙাচোরা অংশ মেরামত, রংকরণ এবং ঈদগাহ মাঠের সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
পরিদর্শনকালে ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাদল, কোষাধ্যক্ষ জসিমুর রহমান, প্রচার সম্পাদক স্বপনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST