মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে মশক নিধনে বিএনপি নেতা কামু

Reporter Name / ২৬৫ Time View
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৩:১৩ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

গাজীপুরে মশার উপদ্রব আবারও বেড়েছে। মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়ছে নগরবাসী। মশার যন্ত্রণা বাড়লেও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া হয়নি উল্লেখযোগ্য কোনো কার্যক্রম।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক  কামরুল ইসলাম কামুর ব্যক্তিগত উদ্যোগে ৪৯নং ওয়ার্ড টঙ্গী এরশাদ নগর এলাকায় মশক নিধন কার্যক্রম শুরু করেন।

এ সময় তিনি বলেন, আজ থেকে মশক নিধনে ৪৯নং ওয়ার্ড এরশাদ নগর এলাকার ১নং ব্লক থেকে ৮নং ব্লক পর্যন্ত প্রতিটি ব্লকে এ কার্যক্রম চলবে। জনগণকে মশার হাত থেকে রক্ষা করতে আমার এ কার্যক্রম। আমাদের এই ৪৯নং ওয়ার্ডে কোন ভাবেই যেন ডেঙ্গু মশা জন্মতে না পারে সেই জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি।
মশক নিধন কর্যক্রমে প্রতিটি এরশাদ নগরের প্রতিটি ব্লকের সকল বাড়ি পরিদর্শনের মাধ্যমে এডিস মশার প্রজনন স্থল চিহ্নিত করে কীটনাশক প্রয়োগ এবং ধ্বংস করতে হবে।

জনসচেতনতায় তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে করনীয় সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। এরশাদ নগরবাসী যদি তাদের নিজ নিজ বাসস্থান ও আশপাশ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে এবং মশা জন্মানোর ও এর বংশ বিস্তারের সুযোগ না দেয়, তাহলে মশার উপদ্রব থেকে সহজেই রেহাই পাওয়া যেতে পারে। সকলের উচিত নির্মাণাধীন বাড়িসহ আপনাদের বাসার আশপাশের ময়লা আবর্জনা জমে থাকা পানি, টপের পানি পরিষ্কার রাখা। তিনদিনে একদিন জমা পানি ফেলে দেওয়া।

এ সময় উপস্থিত ছিলেন, মজিবর মাস্টার সাবেক আহবায়ক সদস্য টঙ্গী পূর্ব থানা বিএনপি, সোহেল চৌধুরী সাবেক আহবায়ক সদস্য টঙ্গী পূর্ব থানা বিএনপি, মিরাজ মিয়া যুগ্ম সম্পাদক টঙ্গী পূর্ব থানা বিএনপি, বাবুল মিয়া সাবেক সাংগঠনিক সম্পাদক ৪৯ নং ওয়ার্ড টঙ্গী পূর্ব থানা বিএনপি, শার্জাহান মিয়া সিনিয়র যুগ্ম সম্পাদক ৪৯ নং ওয়ার্ড বিএনপি, আলাউদ্দিন মিয়া মহানগর যুবদল এর সাবেক সদস্য, মনসুর মিয়া ২ নং ইউনিট কমিটির সাধারণ সম্পাদক টঙ্গী পূর্ব থানা  বিএনপি, জলিল মিয়া আহবায়ক সদস্য টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল, জিয়া উদ্দিন,মোজাম্মেল, হারুন,হালিম,স্বপন চৌধুরী, হিরা মিয়া, আনোয়ার হোসেন স্বপন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST