বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টাঙ্গাইলের ঘাটাইলে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ১ম শ্রেণির ছাত্রের

Reporter Name / ১২৩ Time View
Update : সোমবার, ১২ মে, ২০২৫, ৭:৫২ অপরাহ্ন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. আল আমিন (৬) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (১২ মে) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলার কুলিয়া জামালপুর মসজিদ রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন ঘাটাইল উপজেলার খিলপাড়া গ্রামের বাসিন্দা এবং বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। সে মৃত মাহমুদ আলীর একমাত্র সন্তান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শেষ করে স্কুল থেকে বাড়ি ফেরার সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে পেছন দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। ধাক্কায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় শিশুটি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান আবু ওবায়দা ও সহকারী শিক্ষক আব্দুল কাইয়ুম হাসপাতালে ছুটে যান। প্রধান শিক্ষক বলেন, “পরীক্ষা শেষে আনন্দের সাথে বাড়ি ফিরছিল আল আমিন। মুহূর্তেই সব শেষ হয়ে গেল।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “নিহতের পরিবার মামলা করতে আগ্রহী নয়। তাদের সম্মতিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বেপরোয়া ব্যাটারিচালিত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST