রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

দীর্ঘ আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ছাত্রদল নেতা সজীব রায়হান, নেতৃত্বে দেখতে চায় তৃণমূল

Reporter Name / ১৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

সাভার প্রতিনিধি:
‎
‎‎দীর্ঘ আন্দোলন-সংগ্রামের রাজপথে পরীক্ষিত এক ছাত্রনেতা হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ঢাকা জেলা উত্তর শাখার প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব মোঃ সজীব রায়হান। নির্যাতন, হামলা ও হয়রানির শিকার হয়েও তিনি অন্যায়ের সঙ্গে আপসহীন থেকে সংগঠনের আদর্শিক লড়াই চালিয়ে গেছেন বলে জানান নেতাকর্মীরা।
‎
‎ছাত্রদল নেতা সজীব রায়হান বলেন, “আমার বেঁচে থাকার কথা ছিল না। বাংলাদেশসহ বিশ্বের সকল জাতীয়তাবাদী আদর্শের সহযোদ্ধা ভাই-বোনদের দোয়া ও ভালোবাসায় আমি বেঁচে ফিরেছি। এ জীবনে পাওয়ার আর কিছু নেই। যতদিন বেঁচে থাকব, আমার মতো অবহেলিত, নির্যাতিত ও ত্যাগীদের নিয়ে কাজ করে যাব। দেশ ও জনগণের কল্যাণে আদর্শিক জিয়ার সৈনিক হিসেবে আজীবন নিঃস্বার্থভাবে কাজ করব, ইনশাআল্লাহ।
‎
‎তিনি জানান, তার রাজনৈতিক পথচলা সহজ ছিল না। দীর্ঘ ১,৯৬৮ দিন হুলিয়ায় আত্মগোপনে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন। তার ভাষ্য অনুযায়ী, পরিবারের ওপরও নেমে আসে দুঃসহ সময়। ছয় সন্তানকে হারানোর বেদনায় তার মা বহুবার কেঁদেছেন। এছাড়া ২০২৩ সালের ৯ নভেম্বর থেকে প্রায় ৯০ দিন তাদের বাড়ি অবরুদ্ধ রাখা হয় এবং ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
‎
‎সজীব রায়হান দাবি করেন, বিএনপির এক দফা দাবি আদায়ের আন্দোলনের প্রাথমিক পর্যায়ে তার নেতৃত্বে সাভার উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজীবের কার্যালয়ের মূল ফটকে তালা দেওয়া হয়। পরবর্তীতে তার নির্দেশে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
‎তিনি আরও বলেন, “আওয়ামী ফ্যাসিবাদের আমলে” তার পারিবারিক ১৯টি ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যক্তিগত একটি ডেইরি ফার্ম, একটি চানাচুর কারখানা এবং একটি এনজিও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত বা বন্ধ হয়ে যায়।
‎
‎দলীয় সূত্রে জানা যায়, সংগঠনের দুঃসময়ে রাজপথে সক্রিয় ও নির্যাতিত এই ছাত্রনেতাকে ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক পদে দেখতে আগ্রহী তৃণমূলের অনেক নেতাকর্মী। তাদের মতে, দুর্দিনে পরীক্ষিত নেতৃত্বই সংগঠনকে এগিয়ে নিতে সক্ষম।
‎
‎নেতাকর্মীদের একটি অংশ মনে করেন, ত্যাগ ও সংগ্রামের ধারাবাহিকতায় মোঃ সজীব রায়হানের যথাযথ মূল্যায়ন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST